• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে তিন শতাধিক পরিবারের মাঝে যুবদল নেতা রাশেদ খান রিয়াজের ঈদ উপহার বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২, ১৯:০৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে তিন শতাধিক পরিবারের মাঝে যুবদল নেতা রাশেদ খান রিয়াজের ঈদ উপহার বিতরন

বাকেরগঞ্জ প্রতিনিধি :
অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি-লুঙ্গী ও নগদ অর্থ) বিতরন করলেন তরুণ উদীয়মান ব্যবসায়ী, সমাজ সেবক ,বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক ও বরিশাল জেলা যুবদলের সদস্য মোঃ রাশেদ খান রিয়াজ।

আজ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের তার নিজ গ্রামে তিনি , তার বাবা নুরুল-আলম খান ও তার চাচা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাকেরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খান সুলতান মাহমুদ জলিল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকেএই ঈদ উপহার বিতরন করেন। তিনি এর আগেও লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী রিতরন , শীতে কম্বল বিতরন, ঈদুল ফিতরে ঈদ বস্ত্র রিতরন, ঈদুল আজহায় গোশত বিতরণ ও বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে থেকে সমাজের সেবা করে যাচ্ছেন।

দ্রব্যমূল্য ও পোশাক খাত সহ সকল কিছুর দামের ঊর্ধ্বগতির কারনে গরীব ও অসহায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তার দেয়া ঈদের উপহারে সন্তুষ্ট এলাকাবাসী।