মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলা আওয়ামীলীগের তৃনমূল নেতৃবৃন্দের সাথে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা সুলতানা এমপি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমূখ।