• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ফেসবুকের মাধ্যমে হারানো ছেলেকে ফিরে পেলেন মা-বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২, ১৬:০০ অপরাহ্ণ
রংপুরে ফেসবুকের মাধ্যমে হারানো ছেলেকে ফিরে পেলেন মা-বাবা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে হারিয়ে যাওয়া চার বছরের ছেলে সাগরকে ফিরে পেলেন তার মা-বাবা। নিখোঁজের এক ঘন্টা পরই রংপুর পুলিশ ফারির ইনচার্জ মজনু মিয়া তার মা বাবার হাতে তুলে দেন শিশুটিকে। এ সময় ছেলেকে ফিরে পেয়ে তার মা আবেগে আপ্লত হয়ে যান।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টার দিকে রংপুর নগরীর ধাপ এলাকায় মা মনি হোটেলের সামনে ৪ বছরের এক ছেলে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় স্থানীয় দোকানদাররা তার নাম-ঠিকানা জিজ্ঞেস করতেই কেদে ফেলে। জিজ্ঞাসার পর শিশুটি তার নাম মুয়াদ বাবা মুরাদ চৌধুরী, মায়ের নাম এমিলি বলেন। আর কিছু বলতে পারেন না। পরে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ লাইনে ফোন দিয়ে ঘটনাটি জানালে ধাপ পুলিশ ফাড়ির পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।
পরবর্তিতে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া শিশুটির সন্ধান চেয়ে মিসির আলী মিসির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর ৩ টায় ছবিসহ পোস্ট করেন। এবার সবাইকে শেয়ার করার অনুরোধ জানান। এরপর স্থানীয় সাংবাদিকসহ সাধারণ মানুষও শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোষ্ট দেয়ার ১ ঘন্টার মধ্যে ফেসবুকের সামসুল ইসলাম নামের একজন শিশুটির পরিবারের মোবাইল নম্বর দিয়ে সহযোগিতা করেন। পরে খবর পেয়ে ছুটে আসেন শিশুটির বাবা মা। কোলে তুলে নেন ছেলেকে। এ সময় ছেলেকে ফিরে পেয়ে তার মা আবেগে আপ্লত হয়ে যান।