• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মহান শ্রমিক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মহান শ্রমিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচী পালন করে।

আজ রবিবার সকাল ১১টায় স্থানীয় পৌর পার্ক চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ র্যালীতে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলীমুর জামান বিটু।

জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান পল্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নতুন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ মোল্লা, নির্মাণ শ্রমিক লীগের সভাপতি নিত্যরঞ্জন বৈদ্য নির্মান, সাধারণ সম্পাদক সাকায়েত বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি কাজী সাহাদাত হোসেন বক্তব্য রাখেন। #