• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকতা করেন, আর রাজনীতিই করেন লক্ষ্য থাকতে হবে ন্যায় প্রতিষ্ঠা সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ১৭:৫২ অপরাহ্ণ
সাংবাদিকতা করেন, আর রাজনীতিই করেন লক্ষ্য  থাকতে হবে ন্যায় প্রতিষ্ঠা   সাংবাদিক নিজাম উদ্দিন সালেহ

আগেকার দিনে কলম ও খাতায় সাংবাদিকতা করা হতো এখন ফেইসবুক, ইউটুভ, প্রযুক্তির কল্যাণে সত্য বিষয় তুলেধরা যায়। সাংবাদিকতা করেন,আর রাজনীতিই করেন লক্ষ্য থাকতে হবে ন্যায় প্রতিষ্ঠা।
কথা গুলো বলেছেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহাবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনের উদ্যোগে সিলেটের খ্যাতিমান চার জন সাংবাদিকের সম্মানে ( আজ ১লা মে রবিবার) ইফতার, আলোচনা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের খ্যাতিমান সাংবাদিক, গবেষক ও দৈনিক জালালাবাদের সহকারি সম্পাদক কবি নিজাম উদ্দিন সালেহ উপরোক্ত কথা তিনি গুলো ব্যক্ত করেন।

ইফতার মাহফিলটি চারজন সাংবাদিকের সম্মানে সিলেট নয়াসড়কের নওয়াব কিচেন রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের
সাবেক সুনামধন্য সভাপতি ও সিলেট জেলা যুবলীগ নেতা সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল বলেন, সেই ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে আমি দৈনিক জালালাবাদের বিশ্বনাথ প্রতিনিধি হিসাবে কাজ করেছি তখনও আমি দৈনিক জালালাবাদে কর্মরত পেয়েছি সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র নীতির সাগর, ইস্পষ্টবাদী ব্যক্তিত্ব ও সততার উজ্বল নক্ষত্র আমাদের সাংবাদিকতার অভিভাবক সাংবাদিক কবি নিজাম
উদ্দিন সালেহ ভাইকে।
আজও তিনি দৈনিক জালালাবাদে কর্মরত রয়েছেন।
তিনি সাংবাদিক নিজাম উদ্দিন সালেহকে তার কর্ম দক্ষতা ও সততা পূর্ণ জীবনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান বক্তা সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল আরোও বলেন, আজ সাংবাদিকতা কর্পোরেট হয়েগেছে এমন সাংবাদিকতা থেকে প্রকৃত সাংবাদিকতায়,পেশাগত মান নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনকে আজকের এই আয়োজনের জন্য তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সিতার মিয়া বলেন, সাংবাদিক হন, আর রাজনৈতিক কর্মী হন কোনোনা কোন অভিজ্ঞ একজন গুরুর ছায়ায় থাকতে হয়, তাহলেই সাংবাদিকতা ও রাজনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন করা যায়।
তিনি বলেন, বর্তমানে অনেকেই কোনাকোনি রাস্হা ধরে সফলতা হাসিল করতে চায়! এমন ভাবে সফলতা সাধিত
হয়না। আজকের গুণীজনকে নিয়ে এমন সুন্দর একটি আয়োজনের জন্য বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সিলেটের পাপড়ী প্রকাশনের প্রোপ্রাইটর কবি ও সাংবাদিক কামরুল ইসলাম এমন সুন্দর আজকের এই আয়োজনের জন্য সাংবাদিক শাহিন উদ্দিনকে ধন্যবাদ জানান।
প্রবীণ সাংবাদিক কবি আমিরুল ইসলাম বলেন, আজকের এই সুন্দর আয়োজনের জন্য সাংবাদিক শাহিন উদ্দিন প্রশংসার দাবী রাখে।
বক্তব্য রাখেন, সিলেট ডাকের কর্মকর্তা ও যুবলীগ নেতা সাংবাদিক কবি এম. আলী হোসাইন,
বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ব্যবসায়ি এম এস. এ. আবাসান খান,
খান ফাউন্ডেশন ইউ’কের বাংলাদেশ প্রতিনিধি কন্ট্রাক্টর জাহিদ খান,
সিলেট এম সি কলেজের শিক্ষার্থী মোর্শেদুর রহমান,
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের অন্যতম
সদস্য সাংবাদিক আনহার বিন সাইদ,
ফটোগ্রাফার আলী হোসেন মোল্লা প্রমুখ।

পরিশেষে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সুনামধন্য সভাপতি, সাপ্তাহিক বিশ্বনাথের সম্পাদক ও প্রকাশক এবং সিলেট জেলা যুবলীগ নেতা সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের আবেগময়ী মোনাজাতের মধ্য দিয়ে দোয়ার মাহফিলটি সমাপ্তি হয়েছে।