• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

মানবতার সেবায় সবসময় স্লোগানে ২০২১ সালে ১৬ ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু করেন ফেয়ার ফাউন্ডেশন। যাত্রা শুরু থেকেই সাধারণ গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে পথচলা।তারি অংশ হিসাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ফেয়ার ফাউন্ডেশন।।

রবিবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়ন এর চাচীয়া মীরগঞ্জ জোড়া চাতাল মাঠে তিন’শ গরিব ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও রুটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন সরকারের সার্বিক সহযোগিতায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আমিনুল ইসলাম লেবু, চেয়ারম্যান তারাপুর ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম ইউপি সদস্য ,এস,এম, গোলাম ফারুক (রফিকুল),মোকলেছুর রহমান বেতার,মুসলিম আলী মাস্টার, মাওলানা নুরুল আমিন সহ ফেয়ার ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।

বিতরণী অনুষ্ঠানে ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমিন সরকার বলেন, মানবতার সেবায় সবসময় স্লোগানে আমাদের ফেয়ার ফাউন্ডেশন শুধু ঈদ উপহারেই নয় বরং বিভিন্ন সময়েও সংকটাপন্ন ব্যক্তিদের সাহায্যের জন্য পাশে আছি এবং থাকব।