• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন

জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আজ রবিবার (১ মে) সকাল ১০ টায় ফকিরবাড়িস্থ ওয়ার্কাস পার্টি কার্যালয়ে আলোচনা সভা এবং পরবর্তীতে রেলি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
জাতীয় শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক এড. টিপু সুলতান,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,শামিল শাহরোখ তমাল,ছাত্র মৈত্রীর মহানগর সভাপতি ইমরান নূর নিরব প্রমুখ।
বক্তারা,জাতীয় মজুরি ন্যূনতম বিশ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান সার্ভিস বই, উৎসব বোনাস এবং পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে পেনশন ও বীমা সুবিধা সহ নারী শ্রমিকদের ০৬ মাসের মাতৃত্বকালীন ছুটির নিশ্চিত করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান।