বাকোরগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র রমজানুল মোবারক ও জাতিয় শ্রমিক দিবস উপলক্ষে বাকেরগঞ্জে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১মে) সরকারি বাকেরগঞ্জ কলেজ হলরুমে উপজেলা শ্রমিকলীগের ইফতার মাহফিলে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, শ্রমিকলীগ নেতা আরিফুর রহমান চুন্নু, নান্নু প্রমূখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।