• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধাপ্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল বিকেলে সুন্দরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোড়ক উন্মোচন উপলক্ষে ঈদ পূর্ব এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস)’র আয়োজনে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সুসাস উপদেষ্টা মো. আব্দুস সামাদ মিঞা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও উপদেষ্টা সঞ্জয় সরকার, শিশু উন্নয়ন সংস্থা (শিউস)’র নির্বাহী প্রধান ও উপদেষ্টা ড. শফিউল ইসলাম ভূঁইয়া।

সাধারণ সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুসাস উপদেষ্টা সংগীত শিল্পী রেজাউল আলম, উপদেষ্টা শিল্পী বিশ্বনাথ দাস, ফয়সাল সাকিদার আরিফ, উত্তরণ পাঠাগারের সাবেক সভাপতি আরিফুর রহমান, কনরেশ চন্দ্র সরকার, সুসাস সুহৃদ জামান রাজিব, সুসাস সহ-সভাপতি নাজমুস সাকিব, কমলা কান্ত বর্মণ, চন্দন সাহা বাপ্পী, হাসান রোকন, অরবিন্দ মোদক, সিপিবি সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, নবীন লেখক তারিকুল ইসলাম, প্রচ্ছদ শিল্পী আকাশ।

পত্রিকাটি উন্মোচনের আগে সুসাস উপদেষ্টা ছাদেকুল ইসলাম দুলাল এঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় ও তাঁর বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।