• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে অসহায়ের হাতে ঈদ উপহার তুলে দিলেন- এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২২, ১৩:৩৯ অপরাহ্ণ
লালমোহনে অসহায়ের হাতে ঈদ উপহার তুলে দিলেন- এমপি শাওন

মনজুর রহমান,লালমোহনঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোলার লালমোহনের সহস্রাধিক অসহায়, দুস্থ ও নিন্ম আয়ের মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার দুপুরে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অসহায় ও দুস্থদের হাতে এসব উপহার তুলে দেন তিনি।

উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে সফলতার ১২ বছর শেষে ১৩তম বছরে পদার্পণ করেছেন নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি সাংসদ হওয়ার পর প্রায় প্রতিটি ঈদই লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে পালন করছেন তিনি। এবারও নিজের অসুস্থতার মধ্যেও নিজ নির্বাচনী এলাকার মানুষের সাথে ঈদ করবেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।