• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবারের ঈদে ছেলে মেয়েরা নতুন কাপড় পড়তে পারবে”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ণ
এবারের ঈদে ছেলে মেয়েরা নতুন কাপড় পড়তে পারবে”

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা শহরের বাকচী বাড়ী এলাকার বাসিন্দা কাজলী বেগম। তিন সন্তানকে নিয়ে এসেছেলেন নতুন কাপড় নিতে। ছোট্র তিন সন্তান ঈদের নতুন জামা পাওয়া খুশি তিনি।

কাজলী বেগম বলেন, ২ মেয়ে ও এক ছেলে এবং স্বামী নিয়ে তার সংসার। স্বামী সুমন হাওলাদার স-মিলে শ্রমিকের কাজ করেন। যা আয় করেন তা দিয়ে কোন রকমে সাংসার চালিয়ে নিলেও এবারের ঈদে তিন সন্তানকে নতুন পোশাক কিনে দিতে পারছিলেন না। তবে সন্তানদের জন্য নতুন কাপড় পাওয়ায় তার ছেলে মেয়েসহ তিনিও খুশি। এবারের ঈদে তার ছেলে মেয়েরা নতুন কাপড় পড়তে পারবেন বলে তিনি জানান।

তার সন্তানদের মত আরো ৬০ জন হত দরিদ্র শিশু এসেছিলেন ঈদের নতুন জামা নিতে।

জানাগেছে, আজ সোমবার (০২ মে) বিকালে সরকারী বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে ৬০ জন হত দরিদ্র শিশুদের মাঝে পোশাক বিতরণ করে অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: অহিদ আলম লস্কর।

ফাউন্ডেশনের পরিচালক অমিত কির্তনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রফেসর শাহ আলম, ফাউন্ডেশনের বোর্ড মেম্বার রানা বালা বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ হত দরিদ্র এসব শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন।

সন্তানকে নিয়ে নতুন কাপড় নিতে আসা নীলা বেগম, মীম বেগম ও সুফিয়া বেগম বলেন, তাদের স্বামী কেউ শ্রমিক বা কৃষক। স্বামীর সামান্য আয় দিয়ে কোন রকমে সংসার চালিয়ে নিলেও সন্তানদের জন্য এবারের ঈদে নতুন পোশাক কিনতে পারছিলেন না। তবে এখান থেকে নতুন পোশাক পাওয়া তারা খুব খুশি।

অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক অমিত কির্তনীয়া বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা হত দরিদ্র শিশুদের মাঝে নতুন পোশাক বিতরন করলাম। ঈদের আনন্দ শুধু ধনীদের নয় গরীব মানুষদেরও। ঈচ্ছা থাকলে অর্থিক অভাবে মা বাবা তাদের সন্তানদের নতুন শোকাশ কিনে দিতে পারেন না। এতে তাদের মাঝে আর ঈদের আনন্দ থাকে না। তাই আমরা এসব পোশাক বিতরণ করলাম।

সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: অহিদ আলম লস্কর বলেন, ঈদ আনন্দ ধনী-গরীবকে এক করে তোলে। কিন্তু গরীব মানুষ আর্থিক সমস্যার কারনে তাদের সন্তানদের নতুন কাপড় কিনে দিতে পারেন না। এসব মানুষের কথা বিবেচনা করে অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মত সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। #