• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে আউয়াল-সামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে আউয়াল-সামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাবুগঞ্জে পাঁচশতাধিক অসহায় দরিদ্র মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় দুস্থ পরিবারোর মাঝে

বাবুগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের অতিরক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক-অতিরিক্ত সচিব ডঃ হারুন অর রশীদ বিশ্বাস পরিচালিত আউয়াল শামসুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ফরিদগঞ্জ বহুমুখী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঈদ বস্ত্র বিতরণ কালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুলাদী উপজেলার কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বাবুল বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস।

এছাড়াও ঈদ বস্ত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আলীগের সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, খন্দকার কামাল হোসেন, ইউপি সদস্য মো. ইব্রাহীম বিশ্বাস,শিক্ষক নেতা মাসুদ আহমেদ,শিক্ষক হারুন অর রশিদ, জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন প্রমূখ।

প্রসঙ্গতঃ অতিরিক্ত সচিব ডঃ হারুন অর রশীদ বিশ্বাস করোনা মহামারীতে বাবুগঞ্জ মুলাদীর কয়েক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া নদী ভাঙনের হাত থেকে বাবুগঞ্জে ও মুলাদীতে বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যেম ভাঙন প্রতিরোধে কাজ করেছেন। তিনি এ অঞ্চলের মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
##