• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২২, ১৮:০২ অপরাহ্ণ
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে সাংসদ পংকজ নাথ

হিজলা প্রতিনিধি হিজলার সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কারলেন সাংসদ পংকজ নাথ তিনি তার বক্তব্যে বলেন, দৃঢ়তার অটুট বন্ধনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি। এসময় সাংসদ পংকজ নাথ সকলের সুখ শান্তি কামনা করে সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। আজ বাদ মাগরিব উপজেলার ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, হরিনাথ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী কর্মীবৃন্দ। এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক, শিক্ষক সহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।