• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন বৃদ্ধ আশ্রাফ আলী খান (৫৫), তার স্ত্রী আমেনা বেগম (৪৫) ও কণ্যা সাজেদা আক্তার (২৫)। গুরুতর আহত আশ্রাফ আলী খান ও সাজেদা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট গ্রামের আশ্রাফ আলী খানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের শফিক খানদের বিরোধ চলে আসছে। এনিয়ে শফিকরা একাধিকবার বৃদ্ধ আশ্রাফ আলী খান ও তার পরিবারের উপর হামলা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ওই ঘটনায় আমেনা বেগম বাকেরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেন। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ৪ তারিখ বুধবার বেলা ১২ টার সময় ভূমিদস্যু শফিক খানরা হামলা চালিয়ে আশ্রাফ আলী খানদের আহত করে। এ ঘটনায় তার পরিবার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই ঘটনায় পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় পুনরায় শফিক খানের নেতৃত্বে পারভেজ খান, মিলন হাওলাদার, রনি হাওলাদার, বাদল হাওলাদার, সালেহ আহমেদ, খোকন খান ও সবুজ খানসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ধারালো দা, লোহার রড ও লাটিসোটা নিয়ে আশ্রাফ আলী খানের বাড়িতে হামলা করে তাকেসহ তার স্ত্রী আমেনা বেগম ও কণ্যা সাজেদা আক্তারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ফের হামলার আশংকায় বৃদ্ধ আশ্রাফ আলী খান ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।