• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী হুমায়ূন শেখ (৩৮) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৫ মে) সকালে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ূন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের সাদি শেখের ছেলে।

ওসি আবু বকর মিয়া জানান, হুমায়ূন শেখ বাই সাইকেলে করে পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় কদমপুর ব্রীজের কাছে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে বাই সাইকেল আরোহী হুমায়ূন সড়কের পাশের গর্তে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই নিহত হন। #