• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে উপজেলা শর্টপিচ টি-10 ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২২, ১৩:৪০ অপরাহ্ণ
উজিরপুরে উপজেলা শর্টপিচ টি-10 ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা চেয়ারম্যান শর্টপিচ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ০৪ টায় ডাকবাংলার মাঠে তারাবাড়ী একাদশ বনাম আলফা ওয়ারিয়ার্স ফাইনালা খেলায় অংশগ্রহণ করেছে। খেলায় আলফা ওয়ারিয়ার্স প্রথমে ব্যাটিং করে ১৪১ রান সংগহ করে তার বিপরীতে তারাবাড়ী একাদশ সাত উইকেট হাতে রেখে বিজয়ী হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে তারাবাড়ী একাদশের অধিনায়ক শাকিল। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান শর্টপিচ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলা কমিটির সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম, খেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির প্রমুখ।