• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবসেবা কঠিন কাজ ——চেয়ারম্যান ধলা মিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ
মানবসেবা কঠিন কাজ ——চেয়ারম্যান ধলা মিয়া

সিলেট জেলা প্রতিনিধি:-
আমি টাকা পয়সায় নির্বাচিত হইনি,
আমার টাকা পয়সাও নেই। মানবসেবা এবং মানুষের মন জয় করা এটি একটি কঠিন কাজ।

মানুষের সেবা, জনগণের ভালবাসা এবং মহান আল্লাহতালার দয়া ব্যতিত কেউ এভাবে একটানা চারবার (জনপ্রতিনিধি) চেয়ারম্যান নির্বাচিত হতে পারেনা। ইউনিয়ন বাসীর সেবা প্রদানই হচ্ছে, মানুষের ভালবাসা পাওয়ার আমার প্রথম সম্বল। আর সেই সম্বল ফজর টু রাতের আঁধার পর্যন্ত রুঠিন মাপিক ধারাবাহিক চলছে। এটাতে আমি বিনোদন উপভোগ করি।

কথা গুলো বলেছেন, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের একটানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান
মোঃ কবির হোসেন ধলা মিয়া।

বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন ও সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক আনহার বিন সাঈদ গতকাল চার মে বুধবার চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার বাড়ীতে ঈদ শুভেচ্ছাতে হাজির হলে তখন এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথা গুলো চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ব্যক্ত করেন।

কবির হোসেন ধলা মিয়ার কাছে প্রশ্নটি ছিল কোন গুণের বিনিময়ে আপনি একটানা চারবার চেয়ারম্যান নির্বাচিত হলেন? তখন এ প্রশ্নের জবাবে উপরের উল্লেখিত উত্তরটি চেয়ারম্যান বহি প্রকাশ করেন।

চেয়ানম্যান ধলা মিয়া বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।