• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ
গৌরনদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিহত

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী খালে গোসল করতে গিয়ে মোহর লাল সাহা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোহর লাল আশোকাঠী গ্রামের মৃত নিত্যানন্দ সাহার ছেলে এবং ব্যবসায়ী ভোলানাথ সাহার পিতা।
গৌরনদী ফায়ার স্টেশনের টিম লিডার মোঃ শাহাদাৎ হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের প্রবাহমান খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বৃদ্ধ মোহর লাল সাহা। খবরপেয়ে গৌরনদী ও বরিশাল নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খালে সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে ব্যবসায়ী ভোলানাথ সাহার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।