মাসুদ রেজা ফয়সাল
বামনা প্রতিনিধি।
বরগুনার বামনা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বিকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এম এন এ মরহুম আসমত আলী সিকদারের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলাল এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন, জহিরুল আলম রুমি, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সিনিয়র সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ নেছার উদ্দিন, মনোতোষ হাওলাদার, সাংবাদিক মানজুরুল হক বাক্কি, মাসুদ রেজা ফয়সাল, ওমর ফারুক সাবু, মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ।
আসমত আলী সিকদার ১৯৩৯ সালে বরগুনা জেলার বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মজিদ সিকদার এবং মাতা আফিয়া খাতুন। ১৯৭০ সালে তিনি বরগুনা, বেতাগী ও আমতলী কেন্দ্র থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭৩ সালে তিনি বরগুনা-বেতাগী এলাকা থেকে এমপি নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০০১ সালের ৯ মে তিনি ঢাকায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। তাঁকে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী নাহিদ খুরশিদ জাহান, দু’কন্যা ও একপুত্র রেখে যান। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সানি ইমাম হাফেজ মোঃ মিরাজুল ইসলাম।