• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ে অনুষ্ঠানের আলোকসজ্জার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আল-আমিন (৩০) নামের এক বিজিবি সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিজিবি সদস্য ওই গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, আল-আমিন তার চাচাতো ভাইয়ের বিয়ে অনুষ্ঠানের আলোকসজ্জার তারে বিদ্যুৎপৃষ্ঠ হন। এ সময় আশেপাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই সে মারা যায়। সে হাটাহাটির সময় তারের সংযোগস্থল বা কোন ছিদ্রযুক্ত স্থানে স্পর্শিত হয়ে বিদ্যুৎপৃষ্ঠ হতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ (সানু মোল্লা) ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।