• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পৃথক অভিযানে গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে পৃথক অভিযানে গ্রেফতার-৩

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃত হলো- উপজেলার বানিয়াশুরি এলাকার সাজাপ্রাপ্ত আসামী সাহাব উদ্দিন বয়াতী, একই এলাকার জিআর মামলার পলাতক আসামী পান্না ঘরামী এবং শুক্রবার বিকেলে চাঁদশী এলাকায় কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামী সাইফুল ইসলাম। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।