• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিশ্ব মা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিশ্ব মা দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্যরা।