কামরুল সিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শতাধিক নারীদেরকে নিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। আজ রবিবার উপজেলা প্রশাসন সভাকক্ষে এই মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবি-আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সাদেক মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী মিয়া , সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আমির হোসেন, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক. কামরুল সিকদার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী হেমায়েত উদ্দিন সহ শতাধিক নারী রা মা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।