• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২২, ১৬:৫২ অপরাহ্ণ
বাকেরগঞ্জের ছোট রঘুনাথপুর  মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ মনির সিকদার-২০২ ভোট, মোঃ আলী হোসেন-১৬৬ ভোট, শামিম গাজী-১৩২ ভোট, মোঃ খলিলুর রহমান সিকদার-১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে চম্পা বেগম ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মোট ৩৯৩ জন ভোটারের মধ্যে ২৯২ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এনামুল হক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।