• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত এক,আহত তিন,অভিযুক্ত ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২২, ১৫:১৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায়  নিহত এক,আহত তিন,অভিযুক্ত ট্রাক চালক আটক

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় এক‌ই পরিবারের আয়রিন বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তার স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হ‌ওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল শনিবার,সন্ধ্যায় শাহীন মিয়া তার স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোটরসাইকেল যোগে রংপুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুন্দরগঞ্জ-চৌধুরাণী আঞ্চলিক সড়কের সুন্দরগঞ্জের নাচনী ঘগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে এক‌ই দিক থেকে আসা
একটি আলু বোঝাই দ্রুতগামী ট্রাক( ঢাকা মেট্রো-ট ২৪-৫০৫০)পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় মোটর সাইকেল আরোহী শাহীন এর স্ত্রী আয়রীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হয় এবং শাহীন মিয়াসহ দুই শিশু সন্তান ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের গাড়ীযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে থামানোর চেষ্টা করলে দ্রুত পালানোর সময় ট্রাক চালক সহ ট্রাকটিকে মীরগঞ্জ হাট নামক স্থানে আটক করে।পরে সুন্দরগঞ্জ থানার ডিউটি রুমে ফোন করলে এস আই আরিফুল ইসলাম আরিফ ঘটনা স্থলে এসে অভিযুক্ত ট্রাক চালককে উৎসুক জনতার হাত থেকে উদ্ধার করে।
নিহত আইরিন বেগম তারাপুর ইউনিয়ন এর মাষ্টারপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘চালকসহ ট্রাকটি থানায় আটকে রাখা হয়েছে।এ ঘটনায় তদন্ত চলছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।