• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মা দিবসে মায়েদের বিশেষ উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ
নলছিটিতে মা দিবসে মায়েদের বিশেষ উপহার প্রদান

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠিতে নলছিটিতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মায়েদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার।

অনুষ্ঠান শেষে উপস্থিত এগারো জন মায়েদের হাতে বিশেষ উপহার হিসেবে শাড়ি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও শিক্ষক মো. আমির হোসেন।