রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (৭ মে) সন্ধ্যায় নগরীর নর্থ ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকেলে থেকে রাত পর্যন্ত নগরীর মুন্সি পাড়ায় তার নিজস্ব বাস ভবন সায়ন্তায় আ’ লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।এছাড়াও বুধবার ( ৪মে) ও বৃহস্পতিবার (৫ মে) দিন ব্যাপি গঙ্গাচড়া সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় কালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন,‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে। আবারও ঘুরতে শুরু করেছে অর্থনীতির চাকা।সেই সঙ্গে সর্বস্তরের জনগণ শান্তি পূর্ণ ভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন।