• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পৃথক ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ১৯:০১ অপরাহ্ণ
পৃথক ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম

মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার

সাভারের ভাকুর্তা ইউনিয়নে পৃথক ঘটনাকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে উপজেলার ভাকুর্তার দুদু মার্কেট ও সাভারের মজিদপুর এলাকায় এসব ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাকুর্তা ইউনিয়নের দুদু মার্কেট এলাকায় বিভিন্ন অটোরিকসা থেকে চাঁদা আদায় করতেন একদল যুবক। এর ধারাবাহিকতায় সোমবার সকালে তারা অটোরিকসা থেকে চাঁদা তুলতে আসলে বাধা প্রদান করেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আরাফাত আলী।এসময় চাঁদা তুলতে বাধা প্রদান করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত আওয়ামী লীগ নেতা আরাফাত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের হেমায়েতপুরের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।ভাকুর্তা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শাহ আলম বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অন্যদিকে সাভারের মজিদপুর এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও আরেক ঘটনায় রুবিনা নামের এক গৃহবধুকে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে জখম করেছে তার স্বামী। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন