• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বিদ্যুৎ সংযোগে মৃত্যু: হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ০৪:১৭ পূর্বাহ্ণ
অবৈধ বিদ্যুৎ সংযোগে মৃত্যু: হত্যা মামলায়  মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।

বেতাগী উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান খেতে অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে রাখায় বিদ্যুতায়িত হয়ে মোস্তফা হাওলাদার (৫৫) নামের এক ভিক্ষুক মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় বেতাগী থেকে ওই মামলার আসামী নুরুল ইসলাম খন্দকার(৫২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছেন মির্জাগঞ্জ থানা পুলিশ। তিনি বেতাগী উপজেলার দারুল ইসলাম মহিলা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ।
জানা যায়,নুরুল ইসলাম খন্দকার তাঁর বাড়ি সংলগ্ন ইরি ধানের খেতের চারপাশে তারের মাধ্যমে বিদ্যুতায়িত করে রাখেন। ওই দিন সন্ধ্যার পরে একই গ্রামের ভিক্ষুক মোস্তফা হাওলাদার ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাতে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও নিহতের স্বজনদের জানান। পুলিশ ঘটনাস্থল গিয়ে রাতেই তাঁর মরদেহ উদ্ধার করেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ধান খেতের মালিক নুরুল ইসলাম খন্দকারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানা-পুলিশ আজ দুপুরে বেতাগী থানা-পুলিশের সহযোগিতায় বেতাগী আবুল বাশার ক্লিনিকের পেছনের বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ।