• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (০৯ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, ১১ হাজার ৭৬০ লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্স এ অভিযান চালানো হয়।

এ সময় ৬০ ড্রামে ১১ হাজার ৭৬০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মূল্যে বিক্রি ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। #