• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে সফলতার জন্য একটি মেগা প্রকল্প গ্রহন করা হবে-বাকেরগঞ্জে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ণ
দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে সফলতার জন্য একটি মেগা প্রকল্প গ্রহন করা হবে-বাকেরগঞ্জে কৃষিমন্ত্রী

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে বোরো ধান আবাদের লক্ষে বরিশালের বাকেরগঞ্জে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে বোরো ধান কাটা উৎসব পালিত হয়।

কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ড. মোঃ শাহজাহান কবির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলমগীর হোসেন, জেলা প্রশাসক জসিন উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা কৃষি
কর্মকর্তা মুছা ইবনে সাইদ, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, কৃষক হারুন হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানে এপিএ পুলের সদস্য মোঃ হামিদুর রহমান,বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, অফিসার ইনচাজ মোঃ আলাউদ্দিন মিলন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। শুধু মাত্র রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং করলেই দেশের উন্নয়ন হবেনা। কৃষকদের উন্নতির উপর দেশের উন্নয়ন নির্ভরশীল। এজন্য প্রয়োজন বেশি করে শষ্য ফলানো। আর সেজন্য কৃষকদের কৃষি বীজ, কৃষি যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দিতে হবে। টাকা কোন সমস্যা নয়। মাননীয় প্রধান মন্ত্রী দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে সফলতার জন্য একটি বড় মেগা প্রকল্প তৈরী করতে বলেছেন। আমরা অচিরেই সেই প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষি কৃক্ষে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো।

কৃষকদের সাথে মতবিনিময় শেষে তিনি বিরুপ আবহাওয়ার মধ্যেও একটি বোরো ক্ষেতে নেমে বোরো ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের পতিত জমিতে বেশি করে শষ্য উৎপাদন করার আহবান জানান।