• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ণ
বরিশালে পুলিশ সদস্যের অনৈতিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

পরকীয়ার প্রতিবাদে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে বরিশালের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
গত সোমবার নির্যাতনের শিকার স্ত্রী ইসরাত জাহান লামিয়া বরিশাল পুলিশ সুপারের কার্যালয় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৯ জুলাই বরগুনার আমতলী উপজেলায় দক্ষিণ আমতলী গ্রামের বাহাদুর আকনের মেয়ে ইসরাত জাহান লামিয়াকে প্রেমের ফাঁদে ফেলে বরগুনা জেলার নলটোনা গ্রামের সেকান্দার আলীর ছেলে বরিশাল উজিরপুর থানার কনস্টেবল পদে কর্মরত পুলিশ সদস্য এনায়েত হোসেন বিয়ে করে।
বিয়ের কিছুদিন পরে জানতে পারেন এনায়েত হোসেন এর পূর্ব একটি বিয়ে আছে। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে।
সবকিছু জানতে পেরে স্ত্রী ইসরাত তার স্বামী পুলিশ সদস্যদের কাছে তাদের বিবাহের রেজিস্ট্রিকৃত কাবিননামা চান।
কিন্তু এনায়েত তার স্ত্রী কে কাবিননামা কপি না দিয়ে বিভিন্ন সময় তালবাহানা শুরু করে দেয়।
এছাড়া তার প্রথম পক্ষ দিয়ে তাকে নির্যাতন শুরু করে।
ইসরাত ভালোবেসে এনায়েত কে বিয়ে করার কারণে সকল নির্যাতন সহ্য করে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করলেও বারবার স্বামী এনায়েত মানসিকভাবে নির্যাতন করেন ইসরাত কে।
অন্যদিকে এনায়েত তার প্রথম পক্ষ ছাড়াও সে একাধিক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়।
ইশরাত আরো অভিযোগ করেন, কাবিননামা চাওয়ার জের ধরে এনায়েত তার প্রথম স্ত্রীকে দিয়ে আমাকে অনেকবার মারধর করেয়েছে।
এমনকি মাঝে মাঝে আমাকে অস্বীকার করা শুরু করে।
আমি সংসারের কথা চিন্তা করে বারবার মুখ বুঝ সহ্য করে থাকি।
গত দেড় মাস ধরে এনায়েত তার স্ত্রী ইসরাত জাহান কে নিয়ে বাসা ভাড়া করে বরিশালে বসবাস করে আসছেন। এর পূর্বেও একাধিক স্থানে বাসা ভাড়া করে ছিলেন।
এনায়েত বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ স্ত্রী ইসরাতের কাছে আসলে সংসারে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এতে স্ত্রী ইসরাত স্বামী এনায়েতের কাছে বারবার কাবিননামা চাইলেও না দেওয়ায় তাতেও ঝগড়া হয়।
ঘটনার দিন গত সোমবার সকালে স্বামীর অনৈতিক কর্মকান্ড পরকীয়া কাবিননামার বিষয় নিয়ে স্ত্রী ইসরাত কে অমানুষিক নির্যাতন চালায় স্বামী এনায়েত হোসেন।
বিষয়টি নিয়ে স্ত্রী ইসরাত পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।
এনায়েত হোসেনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারো পুলিশ সুপারের নিকট জোর দাবি জানান নির্যাতিতা ইসরাত।

এ ব্যাপারে এনায়েত হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।