• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২২, ১৩:২৩ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার পিতা মোঃ জয়লাল আবেদীন মিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।