• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ইউপি চেয়ারম্যান লিমনের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ণ
সাবেক ইউপি চেয়ারম্যান লিমনের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের চতুর্থ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১২ মে)।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মিলাদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরান খতম, মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ যোহর পরিবারের উদ্যোগে মরহুমের গৈলা গ্রামের নিজ বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। বিকেলে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মৃতিচারণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে।