• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তিন অসাধু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২২, ১০:০৭ পূর্বাহ্ণ
তিন অসাধু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

গৌরনদী প্রতিনিধি ॥ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তিন অসাধু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার সকালে বরিশাল র‌্যাব-৮ এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। এসময় আনন্দ ষ্টোরকে এক লক্ষ, ভোজ্যতেল ব্যবসায়ী ভোলানাথ রায়কে ৫০ হাজার, মৃত্যুঞ্জয় সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র।