উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৫০% ভর্তুকিতে) কৃষি যন্ত্রপাতি হিসেবে পাওয়ার থ্রেশার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারজন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণ করা হয়েছে। চারটি পাওয়ার থ্রেসার মেশিন পৌরসভা, শিকারপুর, বড়াকোঠা, সাতলা ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।