স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা সংসদের এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো: নাজমুল ইসলামকে সভাপতি ও আনিসুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ মে) দুপুরে শেখ ফজলুল হক মনি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে এ কমিটি ঘোষনা করা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, হরেন্দ্রনাথ মন্ডল, প্রসুন মন্ডল, মশিউর রহমান, অর্চনা রায়, অশোক কর্মকার, অমিতোষ বিশ্বাস, হিরন্ময় ওঝা, সহ-সাধারন সম্পাদক রনেন মন্ডল, তাপস চক্রবর্তী, কোষাধ্যক্ষ অমিতাভ হীরা, সম্পাদক মন্ডলী বিশ্বজিৎ বাকচী বিষু, জয়ন্ত বিশ্বাস নয়ন, তন্ময় বাকচী তনু, রিয়াজুল ইসলাম, ফরিদুল্লাহ, প্রীতিলতা, কবিতা হক। সদস্যরা হলেন, অধ্যাপক ফিরোজ আহম্মেদ, গাজী লতিফ, রতন সেন কংকন, প্রদ্যুৎ রায়, আরিফ মাহামুদ নাজু, সুনির্মল দাস বাপী, শিউলী, সিয়াম, নুপুর মন্ডল, রিপন মন্ডল, তাপস বিশ্বাস ও বিপাশা অধিকারী।
এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রথম পর্বে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজু, সহ সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ, কোটালীপাড়া শাখা ও রঘুনাথপুর শাখার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। #