• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন কেজি গাঁজাসহ দাউদ শেখ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ মে) ভোরে উপজেলার গোপালপুর ইউনিয়নের ভাই ভাই দই স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) তন্ময় মন্ডল জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দাউদ শেখ তিন কেজি গাঁজা সরবরাহ করতে টুঙ্গিপাড়ায় আসচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় উপজেলার গোপালপুর বাজার থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দাউদ শেখ কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের কালাম শেখের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। #