• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ
মির্জাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনূর্ধ্ব ১৭) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মে) বিকাল সাড়ে চারটায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, মির্জাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হুমায়ুন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা।

পরে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ বনাম আমড়াঁগাছিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ জয়লাভ করে।