• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিতে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ-এর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১৬:১৯ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিতে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ-এর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।

আজ মঙ্গলবার (১৭ মে) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রাথনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌতম ঘোষ কলকাতায় বঙ্গবন্ধু শীর্ষক একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। আগামী সাতদিন টুংগীপাড়া ও গোপালগঞ্জে অবস্থান করে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিধন্য স্থানের ভিডিও চিত্র ধারণ করবেন। কথা বলবেন বঙ্গবন্ধুর সহপাঠী, খেলার সাথী ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে পারেন এমন ব্যক্তি বর্গের সাথে। জানা গেছে, কলকাতায় লেখাপড়া করা কালীন সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা এই চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য। #