• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন গৌরনদীর প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ০১:৩৮ পূর্বাহ্ণ
শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন গৌরনদীর প্রিন্স

গৌরনদী প্রতিনিধি \ কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বরিশালের বর্ষসেরা এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে ইউএনও, পরে জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসক স্যারদের মূল্যায়নের ভিত্তিতে জেলার মধ্যে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। তার এ শ্রেষ্ঠত্ব অর্জন কর্মক্ষেত্রে সততা ও সেবা প্রত্যাশীদের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।