• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে পদবঞ্চিতদের হামলায় শ্রমিকদলের নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নবগঠিত উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফোরকানের উপর হামলা চালিয়ে আহত করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। হামলার ঘটনায় আহত শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। গত সোমবার সন্ধ্যায় বড়াকোঠা ইউনিয়নের শেরে বাংলা রাস্তা থেকে বাড়ী ফেরার পথে পদবঞ্চিত নেতা খোকন ডাকুয়ার নেতৃত্বে যুবদল নেতা তাওহিদ বিন লাবিদ, সোহেল সহ ৮-১০ জন নেতাকর্মীরা হামলায় চালিয়ে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ফোরকান হোসেন জানান, বরিশাল থেকে আসার পথ ইচলাদী বাস স্ট্যান্ডে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে লাঞ্চিত করে শ্রমিকদলের পদবঞ্চিত নেতা খোকন ডাকুয়া, লাবিদ, সোহেল সহ ৮ থেকে ১০ জন । পরবর্তীতে পৌর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দেয়। মিমাংসার পরে শহীদুল ইসলামকে নিয়ে বাড়ীতে যাওয়ার পথে খোকন ডাকুয়া, তাওহিদ বিন লাবিদ, সোহেল, মিলে আমার ওপর হামলা চালিয়ে গলায় থাকা স্বর্নের চেইন, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাকে হত্যার উদ্দেশ্য মাথার ওপর রড দিয়ে বাড়ী দিলে হেলমেট থাকায় প্রথমে রক্ষা পেলেও গাড়ী থেকে নামিয়ে নাকসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আমার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা তাওহীদ বিন লাবিদের মুঠোফোন একাধিকবার ফোন দিলো ফোনটি বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, শ্রমিকদলের পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের দলের একজন নেতাকে আহত করার ঘটনা শুনেছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।