• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১৫:৪২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে একই পরিবারের ৬ জনকে  কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা!

মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় জমি বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার বাড়ির উত্তর পাশে আদম আলী মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত আদম আলী মাতব্বরের ছেলে জসীমউদ্দীন, জসীমউদ্দীনের স্ত্রী রহিমা বেগম, মেয়ে মিলি আক্তার, ভাগিনা রুবেল এবং তাদের পুত্রবধূ মুন্নি আক্তার এবং তাদের প্রতি বেশি টিপু হাওলাদার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে জসীমউদ্দীন রহিমা বেগম মিলি বেগম রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং অন্যান্যরা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।মিক

এদের মধ্যে রুবেলের অবস্থা আশঙ্কাজনক, তিনি শেবাচিম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জসীমউদ্দীনের পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী খালেক ফকিরের ছেলে মজু ফকির ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে।
মজু ফকির ও তার পরিবারের সহযোগীরা জসীমউদ্দীনের বসতবাড়ির জমি ও গাছপালা জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়।
এছাড়া প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে জসিম ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতির সহ খুন-জখমের হুমকি দেয় মজু ও তার সহযোগীরা।
একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান রয়েছে।
ঘটনার দিন বিকেলে মজু ফকির ও তার ভাই বজলু ও তার সহযোগীরা জসীমউদ্দীনের সুপারি গাছ জোরপূর্বক জবর দখল করে নেয়।
এতে বাধা দিলে মজুর সাথে জসিম উদ্দিন ও তার পরিবারের দ্বন্দ হয়।
এরই জের ধরে একপর্যায়ে প্রতিপক্ষ মজু ও তার ভাই বজলু বজলুর স্ত্রী ও ছেলে রাহাদ মেয়ে মিম আক্তারসহ অজ্ঞাত নামা ৫-৬ জন সহযোগী পরিকল্পিতভাবে জসীমউদ্দীনের উপর অতর্কিত হামলা চালায়।
জসিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় জসিমের স্ত্রী রহিমা বেগম, মেয়ে মিলি আক্তার, বাগিনা রুবেল, আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন মজু সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় জসিমের ভাগিনা রানা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।