• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১৬:২৫ অপরাহ্ণ
নানা আয়োজনে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্ত—বক অর্পণ করে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এ দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার সভাপতিত্বে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। #