• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাতির জনক শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১৬:১৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জাতির জনক শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪ টায় অনুষ্ঠিত খেলায় বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ে গারুড়িয়া ইউনিয়ন একাদশ পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, তহমিনা বেগম মিনু, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আকমল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী অমল দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম, বিপ্লব মিত্র, বাকেরগঞ্জ রিপোর্টার্স
ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।