মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারি, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা ও এ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী প্রমুখ।
শেষে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।