গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল সহ অন্যন্যরা। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।