• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বৃদ্ধ পরিবারের ৯৯৯ এ ফোন করায় পুলিশের তাৎক্ষনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২২, ১৪:৫৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বৃদ্ধ পরিবারের ৯৯৯ এ ফোন করায় পুলিশের তাৎক্ষনিক ব্যবস্থা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমাণ্য করে একটি বৃদ্ধ পরিবারের বাঁশ ঝাড়ের বাঁশ কর্তন করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৮ মে) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক কৃষ্ণপাল প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। অভিযুক্তরা হলেন উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের বিমল চন্দ্র পাল ও শিপন চন্দ্র পাল।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের জেএল ০৯ নং, এসএ খতিয়ান ৫৪০/১১৪০ এ ২৩৪০, ২৩৪১, ২৩৪২ নং দাগের ২৯ শতাংশ জমির মালিক গোপাল চন্দ্র পালের পুত্র কৃষ্ণ পাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণ পালের পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে তার বৃদ্ধ পিতা ও মাতা বসবাস করেন। তিনি অসহায় বিধায় স্থানীয় ভূমিদস্যু বিমল চন্দ্র পাল ও তার পুত্র শিপন চন্দ্র পাল বুধবার সকাল ১১ টায় তাদের ওই জমিতে লাগানো বাঁশ ঝাড় থেকে ২০-২৫ টি বাঁশ কেটে নেয়ার চেষ্টা করেন। তিনি ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগীতা চাইলে তাৎক্ষনিক পুলিশ গিয়ে কাটা বাঁশ উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জমা রেখে বাঁশ কাটতে নিষেধ করেন।

কৃষ্ণ পাল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ থাকায় তিনি বিমল পাল ও শিপন পালকে বিবাদী করে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ গিয়ে ওই জমিতে কোন কাজ না করার নির্দেশনা প্রদান করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন বলেন, তিনি কৃষ্ণ পালদের ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে বিরোধীয় জমির বাঁশ কাটা বন্ধ করেছেন এবং কাটা বাঁশ ইউনিয়ন পরিষদে জমা রাখার ব্যবস্থা করেছেন। আদালতের মামলা শেষে প্রকৃত মালিককে সেই কাটা বাঁশ ফেরত দেয়া হবে।