• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে শ্রমিক সংকট নিরসনে মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২২, ১৪:৫০ অপরাহ্ণ
নলছিটিতে শ্রমিক সংকট নিরসনে  মেশিনের মাধ্যমে ধান কাটা  শুরু

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি শ্রমিক সংকটে বোরো পাকা ধান কাটা নিয়ে বিপাকে পরে কৃষকরা।
নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কম্বাইন্ড হইবেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম শুরু করেছে । বুধবার সকালে উপজেলার ষাইটপাকিয়া গ্রামের কৃষক শাহিন চৌধুরীর সহ ৮২ জন কৃষকের ৫০ একর জমির ক্ষেতের বোরো ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। উপস্থিত ছিলেন অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নলছিটি এসিল্যান্ড মাসুমা পারভীন, নলছিটি কৃষি অফিসার ইসরাত জাহান মিলি আরো অনেকে।
ধান কেটে দেয়ায় খুশি স্থানীয় কৃষকরা।ক্ষেতের পাকা বোরো ধান শ্রমিক খুঁজে না পেয়ে কাটতে পারছিলোনা স্থানীয় কৃষকরা। এতে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা মধ্যে দিন পার করছিলো কৃষকরা। এরি মধ্যে ক্ষেতের বিভিন্ন স্হানে পানিডুকে পরে ধান ক্ষেতে। এতে ধান নষ্ট হয়ে যাওয়ার আশংক্ষা দেখা দেয়।