• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে উত্তরণের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১৩:০৩ অপরাহ্ণ
আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে উত্তরণের শোক

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..এই অমর গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আমরা বাকরুদ্ধ তাঁর লেখনিতে সমাজের নানা অসংগতি অন্যায় চিত্রপট ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধ ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত ও ধারণ করতেন সব সময়।তাঁর মৃত্যুতে আমরা হারালাম আমাদের অমুল্য রতন ও পুরোধা ব্যক্তিত্বকে। অমর একুশের গানের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে।

গভীর শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন উত্তরণের সভাপতি মো: শাহেদ সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ সহ সকল সদস্যবৃন্দ।